দ. কোরিয়ায় শত বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

এতে বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইয়াংসানে রোববার স্থানীয় সময় দুপুর ১টা ২৬ মিনিটে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস (১০৮ দশমিক ৫ ডিগ্রি ফারেনহাইট)।

চলমান এই তীব্র দাবদাহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দেশটির ইয়াংসান শহর। সেখানে রোববার টানা পঞ্চম দিনের মতো তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ অঞ্চলজুড়েই তাপদাহের সতর্কতা জারি করা হয়েছে। দেশটির অধিকাংশ শহরেই তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছেছে।